|
কুমেদপুর বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ৪নং কুমেদপুর ইউনিয়ন।
নামকরণের ইতিহাস
কুমেদপুর ইউনিয়নের ইতিহাস অনেক দিনের পুরানো। এক সময় এখানে অনেক রাজা জমিদার বাস করতেন। কথিত আছে মুঘল আমলে আখিরা নদীর সঙ্গে কয়েকটি বিল আছে যাহা কুমেদপুর গ্রামের আশেপাশে অবস্থিত। যেমনঃ ঘুঘার বিল, ধন তোলার বিল, মাল তো্লার বিল, পুয়াগাড়ীর বিল এবং জালনগাড়ী বিলে অসংখ্য পদ্মফুল ফুটত। এই পদ্ম ফুল 'কুমদ ফুল' হিসেবে পরিচিত। তারই সুত্রধরে এই গ্রামকে 'কুমদ' থেকে কুমেদপুর নাম রুপান্তরিত করা হয়েছে। আবার কেউ কেউ বলেন, এক কালে এই এলাকা হিন্দু রাজাদের দখলে ছিল। তেমন এক রাজার নাম ছিল রাজা গৌরি চন্দ্র পাল। তার একজন সুন্দরী মেয়ে ছিল নাম ছিল তার 'কুমোদিনী'। তারই নাম অনুসারে এই গ্রামের নাম কুমেদপুর করন করা হয়েছে বলে অনেকের ধারণা।[১]।
অবস্থান
রংপুর জেলা হতে ৪০ কি.মি. দক্ষিণ দিকে এবং পীরগঞ্জ উপজেলা হতে ১৫ কি.মি. উত্তর-পশ্চিম দিকে আখিরা নদী-র কোল ঘেষে অবস্থিত। ৪নং কুমেদপুর ইউনিয়নের উত্তরে ৩নং বড়দরগাহ্ ইউনিয়ন ও ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন, দক্ষিণে ৮নং রায়পুর ইউনিয়ন, পূর্বে ৯নং পীরগঞ্জ ইউনিয়ন, পশ্চিম দিকে ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন ও ৫নং মদনখালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
৪নং কুমেদপুর ইউনিয়নের অধীনে মোট ১৮টি গ্রাম আছে।[২]। কুমেদপুর ইউনিয়নের গ্রামসমূহ—
জনসংখ্যার উপাত্ত
কুমেদপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৭০৪ জন (প্রায়) (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
শিক্ষা
২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী কুমেদপুর ইউনিয়নের শিক্ষার হার ৫৩.২৩%।
বাজার
ইউনিয়নটিতে দুটি বাজার আছে [১]।।যথা—
|
